শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বান্দরবানের

দুই উপজেলায় পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে প্রশাসন

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

পার্বত্য বান্দরবানের সীমান্ত অধ্যুষিত‌‌‌ এলাকায় নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা এবং সাম্প্রতিক সময়ে উদ্ভুত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তার স্বার্থে বান্দরবান জেলার রুমা উপজেলা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণের ক্ষেত্রে নিরুৎসাহিত করার জন্য বলা হয়েছে।

১৭ই অক্টোবর সোমবার রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানানো হয়।

১৮অক্টোবর (মঙ্গলবার) থেকে জেলার রোয়াংছড়ি এবং রুমা উপজেলায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ভ্রমণে নিরুৎসাহিত করার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোঃ মামুন শিবলী।

তিনি আরো জানান, সম্প্রতি রুমা এলাকায় বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী সংগঠন গুলোর আনাগোনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল মঙ্গলবার(১৮ অক্টোবর) থেকে রুমা উপজেলায় পর্যটক ভ্রমণের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খোরশেদ আলম চৌধুরী জানান, রোয়াংছড়ি উপজেলায়ও আগামী ১৮ অক্টোবর থেকে পর্যটন কেন্দ্রসমূহে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।

বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য্য ভ্রমণে প্রতিদিন হাজারো পর্যটক ভ্রমণ করেন। রুমা উপজেলায় পর্যটকদের পছন্দের জায়গা রহস্যঘেরা বগালেক, দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় কেওক্রাডং পাহাড় অবস্থিত যেখানে প্রতিদিন শত শত পর্যটক ভ্রমণ করেন। আর রোয়াংছড়ি উেপজেলায় জনপ্রিয় পর্যটন স্থান দেবতাকুম রয়েছে।অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর জন্য জেলার দুই উপজেলায় আগত পর্যটন কেন্দ্র সমূহে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের নিরুৎসাহিত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লেলে এ দুর্ঘটনা...

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১জন গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি...

বায়েজিদে বসতঘরে মিলল চোলাইমদ, যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাইমদসহ মোঃ এস্কান্দার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার...