বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে নতুন চেয়ারম্যান মার্শাল 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে আনারাস প্রতীক নিয়ে ৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে শাহীনুল হক মার্শাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক মোস্তাক আহমদ চৌধুরী পেয়েছেন ৩৯৫ ভোট। প্রজাপতি প্রতীক নিয়ে জগদীশ বড়ুয়া পেয়েছেন ৯ ভোট এবং তালগাছ প্রতীক নুরুল আবছার পেয়েছেন মাত্র এক ভোট।

সোমবার (১৭ অক্টোবর) বিকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

এদিকে সোমবার সকাল ৯টা থেকে জেলা কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া, রামু, ঈদগাহ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়ায় মোট ৯টি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহণ শুরু হয়।

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে জেলার ৭১ ইউনিয়ন, চার পৌরসভা ও ৮ উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের মোট ভোটার ৯৮৮ জন। এরমধ্যে ভোট গ্রহণ হয় ৯৮৩ জনের। ভোট বাতিল হয় ৫ জনের। চেয়ারম্যান ছাড়াও ৯টি সাধারণ ওয়ার্ডের নয়জন সদস্য এবং সংরক্ষিত ৩টি নারী আসনে তিনজন সদস্য নির্বাচিত হন।

আরো পড়ুন:জেলা পরিষদ নির্বাচন: কর্ণফুলী ও ফটিকছড়ি ভোটকেন্দ্রে আটক দুই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...