বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জেলা পরিষদ নির্বাচনে পটিয়া-চন্দনাইশে সদস্য হলেন যারা

চট্টগ্রাম নিউজ ডটকম:

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের পটিয়া ও চন্দনাইশের ভোটগ্রহণ শেষ ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিস্তারিত স্থানীয় প্রতিনিধিদের পাঠানো সংবাদে—

পটিয়া:- চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে পটিয়া-১০ আসনে দেবব্রত দাশ দেবু তালা প্রতীকে ১২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শাহাদাত হোসেন ফরিদ পেয়েছেন ১০৭ ভোট।

অপরদিকে সংরক্ষিত মহিলা আসন ৪ ( পটিয়া,আনোয়ারা, চন্দনাইশ) এ সর্বাধিক ভোট পেয়ে জয়ী হন দোয়াত কলম প্রতীকের ফারহানা আফরীন জিনিয়া। তিনি পটিয়ায় ১৭৫, চন্দনাইশে ৮৫, আনোয়ারায় ৩১, মোট ২৯১ ভোট পেয়ে বিজয়ী হন।

সকাল থেকে ব্যপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আসেন ৷

নির্বাচনে মহিলা আসনে বিজয়ী ফারহানা আফরীন জিনিয়া বলেন, ভোটাররা আমার প্রতি আস্থা রাখায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সকলের সাথে সমন্বয় করে ভবিষ্যতে আমি কাজ করব৷

দেবব্রত দাশ দেবু টানা দ্বিতীয় বারের মত সদস্য নির্বাচিত হয়য়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা। দেবব্রত দাশ দেবু তার এই জয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 চন্দনাইশ:– ১১ নং ওয়ার্ড চন্দনাইশ হতে সদস্য পদে ২য় বারের মতো বিজয়ী হয়েছেন আবু আহমদ চৌধুরী জুনু (হাতি মার্কা) পেয়েছেন ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয় । এ নির্বাচনে ভোটার ছিলেন কেবল ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, নির্বাচিত জনপ্রতিনিধিরা।

সূত্রে জানা যায়, চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ, ২টি পৌরসভা পরিষদ, ১টি উপজেলা পরিষদ মিলিয়ে ১১৮টি ভোটের মধ্যে ১১৭ টি ভোট কাস্ট হয়। তারমধ্যে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য আবু আহমদ চৌধুরী জুনু (হাতি মার্কা) পেয়েছেন ৬৪ ভোট পেয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ টিপু চৌধুরী (তালা মার্কা) পেয়েছেন ৫৩ ভোট।

অপরদিকে চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম (আনারস মার্কা) ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এবং সংরক্ষিত মহিলা আসন নং (০৪)এ মহিলা সদস্য ফারহানা আফরিন জিনিয়া (দোয়াত কলম) ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

আরও পড়ুন

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...