বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সাতকানিয়ায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সাতকানিয়ায় ইলিশ ধরা ও বিক্রয়ে নিষেধাজ্ঞা স্বত্ত্বেও ইলিশ বিক্রয় এবং জেলি পুশ করে ওজন বৃদ্ধি করে চিংড়ি বিক্রয়ের অপরাধে  তিন মাছ বিক্রেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

একইসাথে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ওসমাণ গণি ও মহিউদ্দিন নামের আরও দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ১৬ অক্টোবর  দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে কেরানীহাট বাজারে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় ৫৬ কেজি ইলিশ ও ৫ কেজি জেলিযুক্ত চিংড়িও জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, ৭ অক্টোবর থেকে ইলিশ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি ও ওজন বাড়াতে চিংড়িতে জেলি পুশ করায় আলী আকবর, নেজাম উদ্দিন ও আনোয়ার নামের তিন মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। পরে জেলিযুক্ত চিংড়িগুলো মাটিতে পুঁতে ইলিশগুলো ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ওসমাণ গণি ও মহি উদ্দিন নামের আরও দুই দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভেজাল বিরোধী এ অভিযান অব্যহত থাকবে।

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা ফয়সাল আমির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

আরও পড়ুন

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...