শনিবার, ২ মে ২০২৬

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত 

১০০শয্যায় উন্নীত হচ্ছে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি। 

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে সাতকানিয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং সাতকানিয়া ও বাজালিয়া স্বাস্থ্য বিভাগের বেদখলকৃত জমি ও স্থাপনা নিয়ন্ত্রণে এনে তা সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণের মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। এ ছাড়া নরমাল ডেলিভারি ও নিয়মিত সিজারিয়ান সেকশন অপারেশন সম্পন্নের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে উদ্যোগ গ্রহণ করা হবে জানা সংশ্লিষ্টরা।

সভার প্রধান অতিথি ও সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি বলেন,হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণের ক্ষেত্রে উপজেলা প্রশাসন হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নসহ উন্নয়নের সার্বিক দায়িত্ব গ্রহণ করবেন।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, সংসদ সদস্যের প্রতিনিধি স্বাচিপ এর কেন্দ্রীয় নেতা ও সভার সভাপতি ডা.আ.ম.ম মিনহাজুর রহমান বলেন, প্রান্তিক জনপদে স্বাস্থ্য সেবা জনগনের দোড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত তা বাস্তবায়ন ও সাতকানিয়া উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করতে সাতকানিয়াবাসীর সহায়তা কামনা করেন।

সভায় উপস্থিত সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে এ সেক্টরে অভুতপূর্ব উন্নতি সাধন করেছে।সরকারের কর্মসূচী বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।

এসময় সাতকানিয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনজুমান আরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এম আবদুল্লাহ-আল- মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডা.এ টি এম মনজুর মোর্শেদ, সাংবাদিক প্রতিনিধি, বিভিন্ন এনজিও কর্মকর্তাসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় বক্তারা হাসপাতালের সার্বিক উন্নয়নের উদ্যোগ গ্রহনের জন্য স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়: চসিক মেয়র 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়।শুক্রবার চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে...