গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় বাসচাপায় ৪ পোশাক শ্রমিক নিহত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
