শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

অভিভাবকহীন ৩ কন্যার জাঁকজমক বিয়ে

চট্টগ্রাম নিউজ ডটকম:

জমকালো আয়োজনে চট্টগ্রামে অভিভাবকহীন তিন কন্যার বিয়ে দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। 

তাঁরা হলেন মর্জিনা আক্তার (২৩), তানিয়া আক্তার (২০) ও মুক্তা আক্তার (২০)।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে অফিসার্স ক্লাবে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই হাজার অতিথি। তিন দম্পতির জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক নিজেই।

২৩ বছর আগে চট্টগ্রামের রৌফাবাদে সমাজসেবা কার্যালয় পরিচালিত ‘ছোটমণি নিবাসে’ জায়গা হয়েছিল মর্জিনা আক্তারের। তখন তাঁর বয়স দুই মাসও হয়নি। মর্জিনা এখন স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করছেন। তাঁর বিয়ে ঠিক হয়েছে একটি বেসরকারি হাসপাতালের অফিস সহায়ক পদে কর্মরত ওমর ফারুকের সঙ্গে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসক চট্টগ্রামের পক্ষ থেকে প্রত্যেককে দুই ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকার ফিক্সড ডিপোজিট ও প্রয়োজনীয় আসবাব দেয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘এরা আমার মেয়ের মতো। তাদের বিয়েতে যাতে কোনো ধরনের কমতি না হয়, এ জন্য সব আয়োজন করা হয়। তিন মেয়ের অনুষ্ঠানে এক হাজার অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ এ বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার তিন কন্যার জন্য দোয়া করেছেন। প্রধানমন্ত্রীকেও এ বিয়ের অনুষ্ঠানের দাওয়াত দেয়া হয়। প্রধানমন্ত্রী বিয়ের দাওয়াত কবুল করেছিলেন। তিন মেয়ের জন্য স্বর্ণালংকার পাঠিয়েছেন।’

চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম বলেন, তিন তরুণীর মধ্যে একজনকে কুড়িয়ে পাওয়া গেছে পথের ধারে, অন্যজনকে হাসপাতালে এবং আরেকজনকে পাওয়া যায় রাস্তায়। সে সময় একজন তিন মাস, একজন ছয় মাস এবং অপরজনের বয়স ছিল এক বছর। তাদের নিয়ে আসা হয় সমাজসেবা পরিচালিত শিশু নিবাসে। এখানেই তাদের মাতৃস্নেহে বেড়ে ওঠা। একেক জনের বয়স এখন ১৮ থেকে ২০ বছর। এর মধ্যে একজন বিবিএ পড়ছে। বাকি দুজন এসএসসি পাস করেছে। তিন তরুণী এখন চাকরি করছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে।

তিন কন্যা বলেন, ‘আমাদের মা-বাবা থাকলে আজ যা করতেন, জেলা প্রশাসক স্যার আমাদের জন্য তা-ই করেছেন। তিনি কোনো কমতি রাখেননি। এভাবে আমাদের বিয়ে হবে, তা কখনো ভাবতে পারিনি।’

এর আগে বুধবার সরকারি শিশু পরিবার অঙ্গনে উৎসবমুখর পরিবেশে হয় গায়ে হলুদের অনুষ্ঠান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

আরও পড়ুন

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং গু‌লি‌বিদ্ধ হ‌য়ে অ‌নে‌কে আহত...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করেছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...