বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়া থেকে অপহরণের দুইদিন পর সৌদি প্রবাসী হারুন উদ্ধার

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়া উপজেলা থেকে অপহরণের ২ দিন পর সৌদি প্রবাসী মো. হারুন সিকদারকে (৪৯) রাঙামাটি থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ১০ টার দিকে রাঙ্গুনিয়া থেকে অপহৃত হারুন সিকদারকে রাঙামাটির সদরের কাঁঠালতলি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এতে কোন অপহরণকারীকে গ্রেফতার করা না গেলেও অপহৃত হারুনকে অক্ষত অবস্থায় ছিলো করতে সক্ষম হয়েছে পুলিশ।

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ঘর থেকে বের হলে অপহরণের শিকার হন হারুন। অপহৃত হারুন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পূর্ব সরফভাটা সিকদার পাড়া গ্রামের আমিন শরিফ সিকদারের ছেলে।

রাঙামাটি থেকে উদ্ধারের পর তাকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নিয়ে আসেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলামসহ দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

এ বিষয়ে রাঙামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার নেতৃত্বে আমরা অপহৃত প্রবাসী হারুন সিকদারকে উদ্ধার করে ওই রাতেই তাকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করি।

জানা যায়, কয়েক বছর আগে তিনি সৌদি আরব থেকে এসেছেন। নিখোঁজের কয়েক ঘণ্টা পর স্বজনদের মোবাইলে ‘তারা আমাকে মেরে ফেলবে’ বলে হারুনের কণ্ঠে ভয়েস রেকর্ড পাঠিয়েছে অপহরণকারীরা। এ বিষয়ে মধ্যরাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।

হারুনকে ফিরে পেতে তার পরিবার বুধবার (৫ অক্টোবর) সকালে দুটি মোবাইল নম্বরে দাবীকৃত ৫০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পরও তাকে ছাড়েনি দুর্বৃত্তরা। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধারে পুলিশের তৎপরতা না দেখে পরিবারের উৎকণ্ঠা ও পুলিশের অসহযোগিতার অভিযোগও করেছেন ওই পরিবারের লোকজন।

তবে এ বিষয়ে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম তার এক ফেসবুক পোস্টে পুলিশের ওপর বিশ্বাস রাখতে বলেন। তিনি অতি শীঘ্রই সুখবর দেওয়ার অঙ্গীকার করেন।

অবশেষে আজ দুপুর ১টার দিকে রাঙ্গুনিয়া থেকে অপহৃত হারুনকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আমরা হারুন সিকদারের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। অভিযানে অপহরণের ৪৮ ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করতে পেরেছি আমরা। এটি পুলিশের জন্য অনেক বড় অর্জন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম জানান, “অপহৃত হারুনকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর এ বিষয়ে কোনো মামলা না করলেও থানায় জিডি রয়েছে। তবে আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...