মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কর্ণফুলী উপজেলা নির্বাচন: ৩ পদে মনোনয়ন জমা দিলেন ১১ প্রার্থী

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল শুক্কুরের কাছে এ মনোনয়ন জমা দেন।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল শুক্কুর জানান, চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

তিনি জানান, মনোনয়ন পত্র দাখিলকালিন সময়ে নির্বাচনী বিধিমালা অনুযায়ী ৫ জনের অধিক কাউকে রিটার্নিং অফিসারের কক্ষে প্রবেশ করতে না দেওয়ায় অত্যন্ত মনোরম পরিবেশে সংশ্লিষ্টরা মনোনয়ন পত্র গ্রহন করার সুযোগ পেয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব ফারুক চৌধুরী, মোহাম্মদ আলী, ও মাহবুব আলম তাঁরা তাদের স্ব স্ব মনোনয়ন পত্র সহকারী রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেছেন।

এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক আমির আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মহিউদ্দিন মুরাদ, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. আবদুল হালিম সহ ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে।

কর্ণফুলী মহিলা আওয়ামী লীগের সভাপতি মোমেনা আক্তার নয়ন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাজা ভূইয়া নিশি, ডা. ফারহানা মমতাজ, দক্ষিণ জেলা জাতীয় মহিলা পাটির সদস্য সচিব মুন্নী বেগম, রানু আকতারসহ ৫ জন প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছে।

তাদের মধ্যে চেয়ারম্যান পদে মো. আলী, ভাইস চেয়ারম্যান পদে, মহিউদ্দিন মুরাদ ও আব্দুল হালিম জেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দেন।

অন্যরা উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এদিকে আওয়ামী প্রার্থী আলহাজ্ব ফারুক চৌধুরীর মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২রা নভেম্বর ইভিএম পদ্ধতিতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা হিসেবে যাত্রা শুরুর পর ২০১৭ সালের ২০ আগষ্ট প্রথম নির্বাচনের পর কর্ণফুলীতে এটি ২য় তম ভোট।

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী কর্ণফুলীতে মোট ভোটার ১ লাখ ৭৭ হাজার ৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৫,শ ৯৯ জন ও মহিলা ভোটার ৫৪ হাজার ২০০ জন। মোট ভোট কেন্দ্র ৪০ টি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন চরলক্ষ্যা, চরপাথরঘাটা, শিকলবাহা, জুলধা ও বড়উঠান ইউনিয়ন সমন্বয়ে কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত গ্রহণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

আরও পড়ুন

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে জেলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে সিমেন্ট পাচারকালে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট আটক করা হয়েছে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ...