শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রাউজানে নাইট গার্ডকে বেঁধে রেখে দোকানে চুরি

রায়হান ইসলাম, রাউজান

রাউজানের ডাবুয়া ইউনিয়নের জগন্নাথহাট বাজারে নাইট গার্ডদের বেঁধে রেখে দোকানে  চুরির ঘটনা ঘটেছে। 

৫ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বাজার কমিটি ও চুরি হওয়া দোকান মালিকরা জানান,১০ থেকে ১২ জন মুখোশদারি ও হাফপ্যান্ট পড়া চোর চক্র কয়েকটি সিএনজি অটোরিকশা যোগে এসে বাজারের ২৩টি সিসি ক্যামেরার সংযোগ বিছিন্ন এবং ৩জন নাইট গার্ডকে বেঁধে ৫টি দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়।

জানা গেছে, পুলিশের এমার্জেন্সি ৯৯৯ ফোন করলে পুলিশ এসে নাইট গার্ডদেরকে রশি দিয়ে বেঁধে রাখা অবস্থা থেকে উদ্ধার করে।

চুরি হওয়া দোকানগুলো হল সিরাজ চেয়ারম্যানের মুদির দোকান, নুর মোহাম্মদের লাইব্রেরী, মামুন ট্রেডার্স, নাজিমের মুদির দোকান, সুমনের মুদির দোকান। এদের প্রত্যকের দোকানের তালা কেটে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।

বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান, ধারণা করছি এরা ডাকাতি করতে এসেছিল। পুলিশ আসার খবর পেয়ে তারা পালিয়েছে। চোরের আঘাতে বাজারের নাইট গার্ড মমতাজ সওদাগরের মাথা ও গলা ফুলে গেছে। তার পড়নের লুঙ্গি ছিড়ে তার মূখ বেঁধে রাখা হয়। অপর দু পাহাড়াদার দিদার ও টুকুকেও বেঁধে টাওয়ার গলিতে পেলে রাখা হয়। বাজারের বাসু সওদাগরের ব্যক্তিগত সিসি ক্যামরা চালু থাকায় চোর চক্রের আংশিক দৌঁড়াদৌঁড়ি ঐ ক্যামরাতে রেকর্ড হয়। বাজারের ট্রেইলার কর্মচারী বখতিয়ারকে মেরে গুরুতর আহত করে। সে এখন মেডিকেলে চিকিৎসাধীন।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আলহারুন বলেন, চুরির ঘটনায় পুলিশ দ্রুত গিয়ে পাহাড়াদারদের উদ্ধার করে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...