রবিবার, ২ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক ভাবে কক্সবাজার-সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রথম বারের মতো কক্সবাজার-সেন্টমার্টিন নৌ রুটে সীমিত পরিসরে পরীক্ষামূলক ভাবে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে কক্সবাজার নুনিয়ারছড়া বিআইডব্লিওটিএ-এর ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস নামের একটি জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্য যাত্রা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী এক্সপ্রেস কক্সবাজারের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর ।

তিনি জানান, প্রথমদিন কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন রওনা দিয়েছে। এবারের পর্যটন মৌসুমে প্রথমবারের মতো কোনো জাহাজ সেন্টমার্টিন গেল।

তিনি আরও বলেন, আমাদের তরফ থেকে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। জাহাজই রয়েছে ট্যুরিস্ট পুলিশের একটি টিম।

সব কিছু ঠিক থাকলে দুপুর সাড়ে ১২ টার দিকে জাহাজটি সেন্টমার্টিন পৌঁছাবে।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চালু করা যাচ্ছে না। তবে বিকল্প উপায় হিসেবে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চালুর সিদ্ধান্ত নিয়েছি।

জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ বলেন, নব্যতা সংকটের কারণে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস পরীক্ষামূলক চলাচল করবে। পর্যায়ক্রমে অবস্থা বুঝে আবেদন করা জাহাজগুলোকেও অনুমতি দেওয়া হবে।

গত শনিবার (১ অক্টোবর) পর্যটন মেলার অনুষ্ঠানে এসে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন আনুষ্ঠানিকভাবে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেন।

অন্যদিকে আজ বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে এমভি বেওয়ান নামে আরেকটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।

পর্যটকবাহী জাহাজে নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে কক্সবাজার টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান জানান, পরীক্ষামূলক ভাবে কক্সবাজার থেকে একটি জাহাজ চালু করা হয়েছে। প্রশাসনের সিদ্বান্ত ক্রমে টেকনাফ থেকে নতুন করে আরও কয়েকটি জাহাজ চলাচল শুরু হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...