শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

কক্সবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি

কক্সবাজার সদরের খরুলিয়া এলাকায় ৩ হাজার ৭০পিস ইয়াবাসহ সাজেদ সওয়ার জুয়েল রানা (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ঝিলংজার ৮ নং ওয়ার্ডের চরপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক রানা ঝিলংজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড খরুলিয়া চড়াপড়া এলাকার মনির আলমের ছেলে।

র‌্যাব- ১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে খরুলিয়া জনৈকা ছৈয়দা বেগমের বাড়ির আশপাশ এলাকায় মাদক কারবারিরা মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ওই স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতিতে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পালানোর চেষ্টাকালে সাজেদ সওয়ার জুয়েল রানাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভেতর থেকে ৩ হাজার ৭০টি ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...