রবিবার, ২ আগস্ট ২০২৬

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

রোহিঙ্গাসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ৬

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

টেকনাফ উপকূলীয় বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গাসহ ২৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হওয়া রোহিঙ্গাসহ ৬ জনকে আটক দেখানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি উদ্ধারকৃতদের আদালতের মাধ্যমে ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হুসনে মুবারক বাদি হয়ে টেকনাফ মডেল থানায় মামলাটি দায়ের করেন।

আরো পড়ুন:টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলার ডুবি: ৩ রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার

মামলার প্রধান আসামি হলেন, টেকনাফের সাবরাংয়ের কাটাবনিয়ার হাসান আলীর ছেলে মো. শহিদ উল্লাহ। তাকে নৌকডুবির ঘটনায় উদ্ধার করে আটক দেখানো হয়।

অন্য আটকৃতরা হলেন- উখিয়ার বালুখালী ক্যাম্পের মো. রশিদ ও মো. শরীফ, মহেশখালী কুতুবজুম গ্রামের বাসিন্দা মো. সেলিম (২৪) ও কোরবান আলী, ঈদগাঁর হাজিপাড়ার মো. আবদুল্লাহ (২০), টেকনাফের কাটাবনিয়া এলাকার শহীদ উল্লাহ (২৮)।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে টেকনাফ উপকূলীয় বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত একটি শিশু ও তিনজন রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় দালালসহ ৪৫ জনকে উদ্ধার করে কোস্ট গার্ড। উদ্ধার হওয়াদের তথ্যমতে, এই ট্রলারে ৭০জন মত লোক ছিল বলে জানায়। সে হিসাবে এখনো ২৪ জন লোক নিখোঁজ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...