রবিবার, ২ আগস্ট ২০২৬

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন: দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে সাময়িক বহিষ্কার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন ২০২২-এ  দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আবছার ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শাহীনুল হক মার্শালকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পাশাপাশি কেন তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হবে না মর্মে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

একই সঙ্গে কক্সবাজার জেলা আওয়ামী লীগ এবং অধীনস্থ সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীকে বিজয়ের লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

অপরদিকে গতরাতে দলীয় ঘোষণা পর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। মোট চারজন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন। এর মধ্যে তিনজনই আওয়ামী লীগের। দল ও অঙ্গসংগঠনের দুজন প্রার্থী বিদ্রোহী হওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এর মাঝে কোনো নেতাকর্মী দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...