বুধবার, ৬ মে ২০২৬

বিজয়া দশমী আজ : কক্সবাজার সৈকতে সম্প্রীতির মিলনমেলা 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

৫ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ বুধবার (৫ অক্টোবর) সমাপ্ত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা। বিজয়া দশর্মী উপলক্ষে নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা।

বিসর্জন দেয়া হচ্ছে কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্টে। বিসর্জন উপলক্ষে বিকাল ৩ টা থেকে সৈকতে লাখো পর্যটক ও ভক্তদের ঢল নামবে বলে আশা করছেন আয়োজক ও ব্যবসায়ীক সংশ্লিষ্টরা।

পর্যটক সেবায় নিয়োজিত সৈকতের বীচকর্মীর ইনচার্জ খোরশেদ জানান, আজ (৫ অক্টেবর) বিজয়া দশমী উপলক্ষে সরকারি বন্ধ। কাল বৃহস্পতিবারের পর শুক্রবার, শনিবার সাপ্তাহিক ছুটি এবং রবিবার মহরমের বন্ধ রয়েছে। ইতিমধ্যে অনেকে বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি নিয়ে একটানা ৫দিন ছুটি কাটানোর উদ্দেশ্যে কক্সবাজারে আসছেন। তাছাড়া আজ বুধবার দশমীর দিনে সৈকতে পর্যটকের ঢল নামবে। বিকাল ৩ টা থেকে পর্যটক ও ভক্তদের মিলন মেলা হবে দীর্ঘতম এই সমুদ্রসৈকতে।

জানা গেছে, গত ১ অক্টোবর থেকে শুরু হয় শারদীয়া দূর্গাপূজা। ১ অক্টোবর ষষ্টী, ২ অক্টোবর সপ্তমী, ৩ অক্টোবর অষ্টমী, ৪ অক্টোবর নবমী ও ৫ অক্টোবর দশমীর মধ্যদিয়ে আজ সমাপ্ত হচ্ছে ৫ দিনব্যাপী শারদীয়া উৎসব। এবার কক্সবাজার জেলায় প্রতিমাপুজার সংখ্যা ছিল ১৪৮টি ও ঘটপুজার সংখ্যা ছিল ১৫৮টি।

কক্সবাজার জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ জানান, মন্ডপে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবার। আজ বুধবার শেষ অনুষ্ঠান হবে কক্সবাজার সমুদ্র সৈকতে। সৈকতে বসবে সম্প্রীতির মিলনমেলা। এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা আনা হবে সংশ্লিষ্ট মন্ডপ থেকে। তাই শেষভালটার আশা করছি আমরা।

কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কক্সবাজারে দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া কড়া নিরাপত্তা ব্যবস্থা এখনো বিদ্যমান। ইতিমধ্যে ২১ জন ম্যাজিস্ট্রেট মাঠপর্যায়ে থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আজকেও কক্সবাজার সমুদ্র সৈকতসহ বিভিন্ন এলাকায় প্রতিমা বিসর্জন না হওয়া পর্যন্ত দায়িত্বপ্রাপ্তরা মাঠে থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সেনাচৌকিতে তল্লাশীকালে ২১ জন রোহিঙ্গা আটক

বান্দরবানে রোহিঙ্গা অনুপ্রবেশ সংখ্যা পূর্বের চেয়েও বৃদ্ধি পাচ্ছে। এ...

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি...

দীর্ঘদিনের অবহেলিত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর)...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব, কাবাডিতে বাঁশখালী ও পাঁচলাইশ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং...

আরও পড়ুন

লোহাগাড়ায় ধানক্ষেতে মিললো বিশাল আকৃতির অজগর

চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।মঙ্গলবার (৫...

অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, হোটেল সোনালীকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেসের রয়েল রোড এলাকায় পরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার কারণে হোটেল সোনালীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

চকরিয়ায় পুলিশের অভিযানে ২১ আসামী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৫ মে) বিকালে চকরিয়া থানা পুলিশ এক...

বোয়ালখালীতে দুই মাদক সেবনকারীকে কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) সকালে পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ...