শনিবার, ২২ আগস্ট ২০২৬

পূজার আনন্দে মাতোয়ারা সাফজয়ী কৃষ্ণা

চট্টগ্রাম নিউজ ডটকম

সাফ ফাইনালে নেপালকে দুই গোল দেওয়া কৃষ্ণা রাণী সরকার এখন রয়েছেন নিজ এলাকা টাঙ্গাইলে। স্বজনদের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন করছেন তিনি। দারুণ আনন্দে কাটছে তার সময়।

সেই আনন্দের ছটা ছড়িয়ে রোববার মহাসপ্তমীর দিনটি শাড়ি পরে বাঙালি সাজে উদযাপন করেছেন কৃষ্ণা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই ছবি পোস্ট করে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন সাফজয়ী এই তারকা।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, মহা সপ্তমীর শুভেচ্ছা সকলকে। সকলের পূজা ভালো কাটুক, সকলে সুস্থ থাকুন আর আনন্দে মেতে উঠুন আমাদের এই শ্রেষ্ঠ উৎসবে।

দেশে ফেরার পর কৃষ্ণা রাণী সরকার জাতীয় পর্যায় থেকে বেশ কিছু সংবর্ধনা পাওয়ার পর নিজ জেলা টাঙ্গাইলে সংবর্ধনা পেয়েছেন কৃষ্ণা। এত অভ্যর্থনা ও অর্থ পুরস্কারের মাঝে নিজ এলাকার সংবর্ধনাকে সেরা বলছেন তারকা স্ট্রাইকার। রোববার দেওয়া আরেকটি স্ট্যাটাসে টাঙ্গাইলের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

কৃষ্ণা লিখেছেন, দেশে আসার পর থেকে একের পর এক সংবর্ধনা পাচ্ছি। কিন্তু গতকাল যে সংবর্ধনা ছিল সেটা আমার জীবনের সেরা একটি দিন ছিল। আমার নিজ জেলা টাঙ্গাইল এবং নিজ উপজেলা গোপালপুর থেকে সম্বর্ধনা পেয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে অনেক সংবর্ধনা পেয়েছি। সবাই এত ভালোবাসা দেবে সত্যিই কখনও কল্পনা করতে পারিনি। সত্যিই সবার ভালোবাসায় আমি সিক্ত এবং কৃতজ্ঞ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...