রবিবার, ২ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় জেলা পরিষদ নির্বাচনের মতবিনিময় সভা

গ্রাম ও উপজেলার উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না :এটিএম পেয়ারুল 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন,গ্রাম ও উপজেলার উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ মন্ত্রকে ধারণ করে দেশে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। তাঁরই লক্ষে শেখ হাসিনার নির্দেশে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছি। তাই আমাকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দিয়ে চট্টগ্রামের উন্নয়নে সম্পৃক্ত করেছেন।

আজ রবিবার বিকালে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁর (পেয়ারু) সমর্থনে উপজেলা পরিষদ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেয়র,কাউন্সিলর ও মেম্বার প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় পেয়ারুল ইসলাম আরো বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য চট্টগ্রামের উন্নয়ন সবার আগে করতে হবে। শুধু আমার নিজ উপজেলা ফটিকছড়ি নয়,পুরো চট্টগ্রামের জন্য অনেক আগে থেকে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় দেশের জন্য আশ্চর্য সৃষ্টি হচ্ছে বঙ্গবন্ধু টানেল। যে টানেলের মাধ্যমে দেশের মানুষ বিশেষ করে চট্টগ্রামবাসী অনেক বেশি উপকৃত হবে। আগামী ১৭ অক্টোবর আনারস প্রতীকে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করে গ্রামকে শহর করার স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান পেয়ারু।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা
পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।
সভার প্রধান অতিথি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, তৃণমূল থেকে বেড়ে উঠা আপাদমস্তক রাজনীতিবিদ এটিএম পেয়ারুল চট্টল দরদী সেই ছাত্র জীবন থেকে। এক সাথে রাজনীতি করতে গিয়ে সেটি তাঁর মধ্যে আমি দেখেছি।সে জন্য আসন্ন নির্বাচনে তাঁর আনারস প্রতীকে ভোট দিয়ে চট্টগ্রামের উন্নয়নের সুযোগ দেওয়ার আহ্বান জানান ভোটারদের।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, ফটিকছড়ি উপজেলার আওয়ামী লীগের সাধারণ নাজিম উদ্দীন মুহুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন উদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগম, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন, মাদার্শা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল কবির ও ছদাহা নারী ইউপি সদস্য শম্পা দেবী সোমা।
এ সময় সাতকানিয়া থেকে জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী মনির আহমদ, আবদুল আলীম, গোলাম ফেরদৌস রুবেল, নারী সদস্য প্রার্থীসহ জেলা পরিষদের ভোটারগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...