শনিবার, ২২ আগস্ট ২০২৬

শান্তিপূর্ণ উৎসবের দেশ বাংলাদেশ: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

দুর্বৃত্তকারীদের সতর্কবার্তা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে যদি কেউ দুর্বৃত্তগিরি করেন, সহিংসতার আশ্রয় নেন, তাহলে আমরা তাদের চিহ্নিত করে শাস্তি দেব এবং কেউ রেহাই পাবেন না।

আজ রোববার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর কালীগঞ্জ মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি আবারও বলছি গতবার নোয়াখালী, কুমিল্লা শহর এবং রংপুরে যেটা ঘটেছে, তা দুঃখজনক। আগুনে বাড়িঘর, পূজার মণ্ডপ টার্গেট করেই এটা করা হয়েছে। এসব কাজ তারাই করে, যারা হিন্দুদের গৃহ-জমি দখল করে। এই দুর্বৃত্তরা যেটা করল, তাতে আমাদেরকে লজ্জা দিলো।

কাদের বলেন, শান্তিপূর্ণ উৎসবের দেশ বাংলাদেশ। সাম্প্রদায়িক-সম্প্রতির দেশ। সেখানে গত বছরের কয়েকটি ঘটনা আমাদের নিদারুণভাবে লজ্জা দেয়। এবার যাতে সেই কলঙ্কিত ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে সতর্ক রয়েছি। আগেই প্রস্তুতির কাজ করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের পার্টিও (আওয়ামী লীগ) সক্রিয় অবস্থানে রয়েছে। যেখানে প্রয়োজন তাদের পাবেন, কাজেই আপনারা ভয় পাবেন না।

সেতুমন্ত্রী বলেন, আশা করি এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে উৎসব। সোমবার (৩ অক্টোবর) কুমারী পূজো, মহাষ্টমী। এরপর নবমী, তারপর দশমী। এ কয়েক দিন আমরা সকলে মিলে দায়িত্বশীল ভূমিকা পালন করব, আমরা পাশে থাকব। এটা শুধু আওয়ামী লীগ নয়, সব দলেরই কর্তব্য।

বিরোধীদলকে ইঙ্গিত করে কাদের বলেন, শুধু রাজনীতি করলে হবে না। হিন্দুদের জন্য এটা ঈদ। কাজেই তাদের ধর্মকর্ম যাতে তারা পালন করতে পারে, সে ব্যাপারে আপনারাও সহযোগিতা করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...