পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। শনিবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।
গত ২০ আগস্ট ইসলামাবাদে ইমরান খান তার দল পাকিস্তান তেহরিক ই ইসলামের সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীরর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
ওই ইস্যুতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
