চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লা বিদ্যুৎকেন্দ্রে কাজ করার সময় লোহার আঘাতে মোহাম্মদ জোবায়ের (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১ অক্টোবর) ভোরে উপজেলার গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে সময় এ ঘটনা ঘটে।
নিহত জোবায়ের সরল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সরল গ্রামের মোহাম্মদ ইলিয়াছের ছেলে।
বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দিদারুল হক সাকিব বলেন, গন্ডামারা থেকে চিকিৎসা নিতে আসা মো. জোবায়ের নামের এক যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, গন্ডামারা এলাকায় এস আলম পাওয়ার প্লান্টে (কয়লা বিদ্যুৎ) পাইপ লাইনে কাজ করার সময় নিয়োজিত এক শ্রমিক আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে শুনেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
