শনিবার, ২২ আগস্ট ২০২৬

কক্সবাজারে উচ্ছেদ অভিযান: ভেঙে দেয়া হলো ১২টি স্থাপনা

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারের কলাতলী সুগন্ধা পয়েন্টে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এসময় ভেঙে দেওয়া হয়েছে প্রায় ১২টি অবৈধ দোকান।

শনিবার (১ অক্টোবার) দুপুর থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময় সদর সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, কক্সবাজার জেলা পুলিশ, আনসার এবং বিদ্যুৎ বিভাগের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

কউক সূত্রে জানা গেছে- সুগন্ধা পয়েন্টে হাইকোর্টের বাতিলকৃত প্লটে অবৈধভাবে দখল করে গড়ে উঠা ঢাকা রান্না ঘর, কুমিল্লা কিচেন, ঢাকা রাধুনী রেস্টুরেন্টে এন্ড বিরানী হাউজসহ ৮টি বাস কাউন্টার ও ১ দোকান ভেঙে দেয়া হয়।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আবছার বলেন, হাইকোর্ট কর্তৃক প্লটসমূহ বাতিল করা হয়। কিন্তু বাতিলকৃত উক্ত প্লটসমূহে অবৈধভাবে রেস্টুরেন্ট, বাস কাউন্টার ও বিভিন্ন দোকান গড়ে উঠে।

ফলে সরকারি জমি বেদখল হওয়ার পাশাপাশি কক্সবাজারে আগত পর্যটকসহ স্থানীয় জনসাধারণের চলাচলে অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে সরকারি জমি দখল উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, কক্সবাজারকে একটি আধুনিক ও মনোরম শহর হিসেবে বাস্তবায়নের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই পরিকল্পিত নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...