শনিবার, ২২ আগস্ট ২০২৬

কর্ণফুলী নদীতে সাম্পান থেকে পা পিছলে পড়ে ব্যবসায়ী নিখোঁজ

নিউজ ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় সাম্পানে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে মো. বাহারুল আলম বাহার (৬২) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় কর্ণফুলীর সদরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ।

তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতিদিনের মতো কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় এসেছিলেন ইছানগর বাড়িতে যাওয়ার জন্য। এ সময় সাম্পানে উঠতে গিয়ে তিনি পা পিছলে নদীতে পড়ে স্রোতে তলিয়ে যান।

খবর পেয়ে রাতেই নদীতে তল্লাশি অভিযান শুরু করে নৌ-পুলিশ। সকাল থেকে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তারা ঘটনাস্থলের আশেপাশে খোঁজ করেছেন, কিন্তু শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, উদ্ধার অভিযান চলছে। নৌ-পুলিশের দুইটি দল ভাগ হয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, নিখোঁজ বাহারুল আলম মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক। তিনি চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যও।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...