বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চসিকের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর পৃথক অভিযানে নগরীর অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাট পর্যন্ত রাস্তার উভয় পাশে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে।

এছাড়া এসব অভিযানে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৮ ব্যবসায়ীকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) অভিযান চালান চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

এছাড়াও আতুরারডিপো বাজার এলাকার রাস্তা দখল করে গড়ে উঠা শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মালামালগুলোও জব্দ করে ৪ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে নগরের পাহাড়তলীর আমবাগানের সড়কের অবৈধভাবে নির্মাণ সামগ্রী ও লোহার এঙ্গেল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে আরও ৪ ব্যক্তিকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

আরও পড়ুন

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...