রবিবার, ২ আগস্ট ২০২৬

পটিয়ায় বালু বোঝাই ট্রাকের চাপায় নিহত ২

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

পটিয়ায় বালু বোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ৷

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে  এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী নুরুল হাসান শাওন(২২) এবং গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার সময় আবদুল মোমেন(২০) নামের অপর মোটরসাইকেল আরোহী মারা যান।

নিহত নুরুল হাসান শাওন সাতকানিয়া উপজেলার কেঁওচিয়ার ৫নং ওয়ার্ডের নুরু ছফার পুত্র এবং আবদুল মোমেন একই উপজেলার আফজল নগরের মোহাম্মদ শফিউল আলমের সন্তান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বালু বোঝাই ট্রাক এবং মোটরসাইকেল উভয়ই চট্টগ্রাম শহরের দিক হতে আসছিলো। মোটরসাইকেলটি অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন পিষ্ট হয়ে মারা যায় ৷ আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে যাওয়ার পথে মারা যান৷

এসময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হলে পটিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷

পটিয়া হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, ট্রাক মোটর সাইকেল সংঘর্ষ হওয়ার ঘটনায় দূর্ঘটনাস্থলে পৌছে নিহত ব্যক্তি, ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...