শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. হাবিবুর রহমান (৩৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার খৈয়াছড়া ঝর্ণা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব চাঁদপুর সদর থানার কামরাঙা বাজার এলাকার রামপুর পাটোয়ারি বাড়ির আলমগীর হোসেনের পুত্র। তিনি বেসরকারি এনজিও সংস্থা শক্তি ফাউন্ডেশনের মিরসরাই অফিসে কর্মরত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝর্ণা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা হাবিবুর রহমানকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় বাসটি সড়কের পাশে পড়ে যাওয়ায় বাসে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, মঙ্গলবার দুপুরে হানিফ পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে মো. হাবিবুর রহমান (৩৫) এক মোটরসাইকেল আরোহী নিহত হন। বাসটি আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ দুর্ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...