মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেহেরাব হোসেন মাহিন (১৪) নামে কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারইয়াহাট পৌরসভার একটি গ্যারেজ থেকে অটোরিকশা বের করার সময় ওই কিশোরের মৃত্যু হয়।
নিহত মাহিন মিঠানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সৌরব হোসেন শিমুলের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের করার এসময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মাটিতে পড়ে যায় মাহিন, স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত মেহেরাব হোসেন মাহিনের সুরতহালের কার্যক্রম সম্পন্ন করি। পরবর্তীতে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
