শুক্রবার, ১ মে ২০২৬

সীতাকুণ্ডে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আসামি দেলোয়ার হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে সীতাকুণ্ডের সোনায়ছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দেলোয়ার উপজেলার বাড়ককুণ্ডের মৃত রুহুল আমিনের ছেলে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ভুক্তভোগী নারী বিবাহিত ও তার দুটি সন্তান রয়েছে। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের একটি ভাড়া বাসায় থাকেন। তার স্বামী পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এ কারণে ভুক্তভোগী সন্তানদের নিয়ে তার বাবার বাড়ি মুরাদপুরে চলে যান।

গত ২৮ জুলাই ওই নারীর ভাড়া বাসা থেকে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায় দুষ্কৃতকারীরা। ছিনিয়ে নেওয়া মালামাল আনার জন্য তিনি তার ভাগনে ও ফুফাতো ভাইয়ের ছেলেকে নিয়ে ওই রাতে বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় পৌঁছালে দুষ্কৃতকারীরা তাদের মারধর করে।

পরে বাড়বকুন্ড ইউনিয়নের মকবুল রহমান জুট মিল সংলগ্ন রেললাইনের একটি ঝুপড়ি ঘরে আটক রেখে ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে দুষ্কৃতকারীরা। পরে তারা ধর্ষণের ছবি তাদের মোবাইলে ধারণ করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে পালিয়ে যায়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার করেন তার বড় ভাই। তিনি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বোনের চিকিৎসার ব্যবস্থা করেন। পরে ওই নারী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...