বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

প্রতিষ্ঠিত অবিচারের কারণে প্রতিবন্ধীরা পিছিয়ে: পরিকল্পনামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রতিষ্ঠিত অবিচারের কারণে প্রতিবন্ধীরা সামাজিকভাবে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের কোনো দোষ নেই, নানা কারণে প্রতিবন্ধী হতে পারে।

প্রতিষ্ঠিত অবিচারের কারণে তারা আমাদের থেকে একটু পিছিয়ে আছে। তাদের পাশে দাঁড়ানো, স্নেহের হাত বাড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব।’

আজ শুক্রবার আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভ অডিটরিয়ামে এপেক্স বাংলাদেশের ‘সেবা মাস উদ্বোধন ও ক্লাবের সেবা পরিচালক সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সারা বিশ্বে বাংলাদেশ পরিচিতি পাচ্ছে। বাংলাদেশে দারিদ্র্য কমছে কিন্তু দারিদ্র্য এখনো আছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা কৃষি প্রতিটি ক্ষেত্রে আমরা যথেষ্ট অর্জন করেছি, আরো অনেক দূর যেতে হবে ।

তিনি বলেন, ‘লাল সবুজকে অর্জন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষের রক্ত-প্রাণ গিয়েছে। এটা আমরা সব সময় স্মরণ করি। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশে যে ঐক্য প্রতিষ্ঠিত করেছি সেই ঐক্য যেন সবসময় বজায় থাকে সে জন্য কাজ করতে হবে।’

এপেক্স ক্লাবের সদস্যদের উদ্দেশ্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সামাজিক এই কাজটা ১৯৩১ সালে অস্ট্রেলিয়ায় আপনাদের পুরুষরা শুরু করেছিল। এরপর ১৯৬১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এটা শুরু হয়েছিল, আজকে বাংলাদেশে এটি প্রতিষ্ঠিত। কত অঞ্চলে এটি (এপেক্স ক্লাব) ছড়িয়ে পড়েছে। এই যোগাযোগের ফলে আপনাদের মধ্যে বন্ধন গভীর হচ্ছে। সঙ্গে সঙ্গে বাঙালির বন্ধন বাংলাদেশের বন্ধন আরো গভীর হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘যেহেতু আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন সেহেতু শুধু সমাজ সেবা করলে হবে না। সার্বিকভাবে জাতীয় জীবন সম্পর্কেও আপনাকে চিন্তা করতে হবে। জাতীয় জীবন সম্পর্কে শুধু রাজনৈতিক দিক নিয়ে চিন্তা করবেন সেটা সঠিক নয় ’

তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হয় মতানৈক্য হয় কিন্তু মতানৈক্যকে সমাধান করে একত্রে কাজ করার পরিবেশ সৃষ্টি করার মতো জ্ঞান, শিক্ষা, ঐতিহ্য আমাদের আছে। আমরা যেন সমাজে স্থিতিশীলতা শান্তি বজায় রাখতে পারি, যাতে করে আমাদের সমাজে যারা কাজ করে খায়, বিশেষ করে যারা দৈনিক ভিত্তিতে কাজ করে ওই সকল নাগরিক ভাই-বোনরা যেন শান্তিতে সুস্থ পরিবেশে কাজ করতে পারে এবং কাজের মাধ্যমে আয় করে তাদের পরিবারকে ভরণপোষণ করতে পারে সেই ধরনের একটি পরিবেশ সৃষ্টির জন্য আমাদের সকলকে যার যার জায়গা থেকে সহায়তা করতে হবে।’

সেবা মাস উদযাপন কমিটির আহবায়ক কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামূল কবীর, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি ইলিয়াস জসিম, জাতীয় সহসভাপতি অধ্যাপক মাহমুদুল হক সাবু ও সদ্য সাবেক সভাপতি অধ্যাপক নিজাম উদ্দীন পিন্টু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর এডভোকেট সৈয়দ নুরুর রহমান। অনুষ্ঠান পরিচালনা ও সমন্বয় করেন জাতীয় সেবা পরিচালক সুব্রত সাহা ও মনিরুল ইসলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন সময়ের আলোর বিশেষ প্রতিনিধি মুনিফ আম্মার ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...