সোমবার, ৩ আগস্ট ২০২৬

সড়কের পাশে মিললো গার্মেন্টস কর্মীর লাশ

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

পটিয়ায় উজ্জ্বল সেন (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচুয়াই বিসিক শিল্প এলাকার বিপরীতে পৌরসভার ময়লার স্তুপের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

উজ্জ্বল সেনের বাড়ি উপজেলার খরনা ইউনিয়নের মোজাফফরবাদ গ্রামে। তিনি ওই এলাকার বাবুল সেনের ছেলে এবং চট্টগ্রাম নগরের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় ঘোষ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে পথচারীরা সড়কের পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে উজ্জ্বলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ওই যুবকের মাথার পেছনে হাঁটুর ওপরে ও কোমরের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। বুকেও সামান্য আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় দোকানদার ফয়সাল উদ্দিন বলেন , প্রায়ই এ স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত দুদিন আগেও এক চাকুরীজিবীকে ছুরি দেখিয়ে ছিনতাই করে ছিনতাইকারীরা। পৌরসভার লাইট না থাকায় ওই এলাকা অন্ধকার থাকে। এ সুযোগে একের পর এক এসব ঘটনা ঘটছে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, এটা হত্যা নাকি দুর্ঘটনা তা এখনও পরিষ্কার নয়। মূল ঘটনা বের করার পুলিশি তৎপরতা চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...