শুক্রবার, ১ মে ২০২৬

চমেকে তিনটি এসি চুরি, আটক ২

বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তিনটি নতুন এসি চুরি করে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের এক কর্মচারীসহ দুইজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নূর হোসেন ও মিলন। এদের মধ্যে নুর হোসেন হাসপাতালের স্থায়ী কর্মচারী হলেও মিলন বহিরাগত বলে জানা গেছে।

এসি চুরির বিষয়টি স্বীকার করে চমেক হাসপাতালে পরিচালক বি. জেনারেল শামীম আহসান বলেন, চুরির ঘটনায় গাইনি ওয়ার্ড থেকে দুইজনকে আটক করা হয়েছে বলে শুনেছি। বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি।

আটক দুইজনের মধ্যে একজন হাসপাতালের কর্মচারী। সরকারি কোনো সম্পত্তি চাইলে কেউ নিয়ে যেতে পারে না। সরকারি সম্পত্তি চুরির অপরাধে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

এদিকে এসি চুরির বিষয়টি ধামাচাপা পুলিশ প্রশাসনকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করা শর্তে হাসপাতালের এক কর্মকর্তা বলেন, কেউ অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আনা উচিত। সরকারি সম্পত্তি চুরি করে নিয়ে যাওয়া একটি অপরাধ। কিন্তু চুরির ঘটনা ধামাচাপা দিতে পুলিশ প্রশাসনকে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...