বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দর্শকদের সঙ্গে সিনেমা দেখে মুগ্ধ নিপুণ-ইমন

বিনোদন ডেস্ক

ফরিদপুর শহরের বনলতা সিনেমা হলে দর্শকদের সঙ্গে সিনেমা দেখে মুগ্ধ হয়েছেন চিত্রনায়িকা নিপুণ ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতের শোতে সাইদুল ইসলাম রানা পারিচালিত ‘বীরত্ব’ সিনেমাটি দেখতে দর্শকদের সারিতে বসে উৎসাহ যোগান তারা।

এ সিনেমায় নিপুণ ও ইমন প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ সময় তাদের সঙ্গে দর্শক গ্যালারিতে বসে শতাধিক দর্শক সিনেমাটি উপভোগ করেন।

সিনেমাটি নিয়ে চিত্রনায়িকা নিপুণ বলেন, ছবির একটা অংশ নারী পাচার নিয়ে। যেখানে পাচারের পর মেয়েদের পতিতাপল্লিতে বিক্রি করে দেওয়া হয়। শুটিং করতে গিয়ে সত্যিকারের যৌনকর্মীদের কাছ থেকে তাদের জীবনের গল্প শুনে, সিনেমাটি আমাকে আরও গভীরভাবে টেনেছে। মনে হয়েছে- এই সিনেমার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তাদের জন্য কিছু একটা করতে পেরেছি।

চিত্রনায়ক ইমন বলেন, কিছু সিনেমা থাকে যা অভিনেতার ক্যারিয়ারে প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। ‘বীরত্ব’ আমার জন্য তেমনই এক সিনেমা। এই কাজটি করার সময় থেকেই নিজের মধ্যে শান্তি পাচ্ছিলাম। দর্শকের কাছে পৌঁছে দিতে পেরে স্বার্থকতা খুঁজে পাচ্ছি।

সিনেমার পরিচালক সাইদুল ইসলাম রানা বলেন, আমরা ‘বীরত্ব’ টিম নিয়ে হলে হলে ঘুরছি। দর্শকদের চাহিদা ও আগ্রহ বোঝার চেষ্টা করছি। ফরিদপুরের সিনেমা হলে যেমন দর্শক উপস্থিতি দেখছি, তাতে আমরা অভিভূত।

তিনি বলেন, আমার বিশ্বাস আমাদের কষ্ট বিফলে যাবে না। যারা সিনেমাটি দেখেছেন, তারা প্রশংসা করছেন। হল রিপোর্টও ভালো ছিল।

জানা গেছে, ‘বীরত্ব’ সিনেমাটিতে ফরিদপুর জেলা শহরের উত্তর কমলাপুরের ‘আনন্দ কানন’ বাড়িটিতে বেশ কিছু দৃশ্য ধারণ করা হয়েছে। সমাজের জন্য ভালো কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছে সিনেমাটি।

এটি একটি সামাজিক ছবি। বীরত্ব ছবিটির চিত্রায়ণ রাজবাড়ীর গোয়ালন্দ ও ফরিদপুরের বিভিন্ন স্থানে করা হয়েছে। বর্তমানে একযোগে সারা দেশের ৩৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...