বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় গরুর খামার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১টি মিনি ট্রাক, ২টি লম্বা দা ও ১টি তালা কাটার যন্ত্র উদ্ধার করে পুলিশ। 

গত মঙ্গলবার (২০সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট-বান্দরবান সড়কের দস্তিদারহাটের পূর্ব পার্শ্বে রহিম কলোনির সামনে থেকে ডাকাতদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, চট্টগ্রামের ভুজপুর থানার ভুজপুর ইউপির ৪নং ওয়ার্ড আজিমপুর আদর্শ গ্রামের এজাহার মিয়ার ছেলে মো.এরশাদ (৪০), বান্দরবানের আলীকদমের আলীকদম ইউপির ৫নং ওয়ার্ড সিলটি পাড়ার মৃত শামশুল আলমের ছেলে মো. নুরুল কবির (৩১) এবং কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুর ইউপির ৫নং ওয়ার্ড নাপিতখালীর মো. আবদুল্লাহর ছেলে মো. হাবিব (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নস্থ কেরানীহাট-বান্দরবান সড়কের দস্তিদারহাটের পূর্ব পার্শ্বে রহিম কলোনির সামনে একদল ডাকাত গরু ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ওচমান আলী রাতে অপরাধ দমনে সড়কে টহলরত অবস্থায় ডাকাতদের দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ওই স্থানে গিয়ে ডাকাতদের গ্রেপ্তার ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, উপজেলার অন্যান্য ইউনিয়নের চেয়ে কেঁওচিয়া ইউনিয়নটি মহাসড়কের পাশে হওয়ায় এ ইউনিয়নে ইয়াবাসহ বিভিন্ন মাদকের আড্ডা ও কেনা-বেচা চলে হরদম। মাদকের টাকার ভাগবাটোয়ারা ও মাদকের নিরাপদ স্থান দখল- বেদখল নিয়ে প্রায় সময় সমানতালে চলে মারামারি। পরবর্তীতে তা সংঘর্ষে রৃপ নিয়ে ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনা। এমন সংঘর্ষে অনেকেই এখনও পর্যন্ত গুরুতর আহত হয়ে লড়ছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা। আবার অনেকেই কিছুটা সুস্থ হয়ে বহন করছেন সেই আঘাতের চিহ্ন। মাদকের ক্রয়-বিক্রয় চলমান থাকাকালীন নতুন করে শুরু হয়েছে মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতির ঘটনা। সম্প্রতি গরু ডাকাতির ঘটনা আশংকাজনকহারে বৃদ্ধি পেলে কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওচমান আলী মাঝে মাঝে রাতের বেলায় চৌকিদার-দফাদার ও তাঁর সমর্থকদের নিয়ে টহলে বের হয়। গতকাল মঙ্গলবার রাতে গরু ডাকাতির প্রস্তুতিকালে চেয়ারম্যান তাদের আটক করে পুলিশে সোপর্দ করলে ডাকাতদল ডাকাতি করতে ব্যর্থ হয়।

এ ব্যাপারে কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ওচমান আলী বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য রাতের বেলায় চৌকিদার-দফাদার এবং এলাকার শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে টহল দেয়ার চেষ্টা করি। ঘটনার দিন রাতেও ইউনিয়নের অন্যান্য এলাকা টহল শেষে দস্তিদার হাট গেলে অপরিচিত এক লোকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে উল্টাপাল্টা তথ্য দিলে আমার সন্দেহ হয়। পরে তার সাথে থাকা ডাকাতরাও

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার বিষয়টি স্বীকার করে। তখন আমি তাদের আটক করে পুলিশকে খবর দিলে তারা এসে ডাকাতদের থানায় নিয়ে যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, গ্রেফতারকৃত ৩ জন ছাড়াও আরও ৪/৫ জন ডাকাত পলাতক রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে এরশাদের বিরুদ্ধে ভুজপুর ও সীতাকুণ্ড থানায় ২টি করে ৪টি অস্ত্র, ফটিকছড়ি ও ডবলমুরিং থানায় বিশেষ ক্ষমতা আইনসহ ৬টি এবং নুরুল কবিরের বিরুদ্ধে খাগড়াছড়ি, কক্সবাজার ও চান্দগাঁও থানায় ৩টি মামলা রয়েছে। বুধবার সকালে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রশাসনকে জনমুখী...

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ...

আরও পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, ফুটবল ও ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম জেলা পর্বের ৫ম দিনে ফুটবল ও ক্রিকেট বালক/ বালিকা কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে।ফুটবল বালক বিভাগে...

কক্সবাজার থেকে অ্যাম্বুলেন্সে করে ৪ কোটি টাকার ইয়াবা যাচ্ছিল ঢাকায়

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অ্যাম্বুলেন্সে করে ১ লাখ ৫ হাজার ইয়াবা পাচারের অভিযোগে চালক ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী...

মহেশখালীতে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পরিবার। গলায় ফাঁস দিয়ে রিয়াজ উদ্দিন (২৫) নামের এ যুবক আত্মহত্যা করেছে বলে...

ফটিকছড়িতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম নামের ৩ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে)...