শনিবার, ৯ মে ২০২৬

সাতকানিয়ায় ফেরিওয়ালাকে অপহরণ : ৭ অপহরণকারী আটক

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় এক ফেরিওয়ালাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে সাত অপহরণকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকা থেকে ওই ফেরিওয়ালাকে অপহরণের প্রায় ২ ঘণ্টা পর সোনাকানিয়া ইউনিয়নের পশ্চিমে পাহাড়ী অঞ্চল থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

এসময় অপহরণকারীদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। আটককৃতদের মধ্যে একজন এবারের এসএসসি পরীক্ষার্থী ও অন্যজন সিএনজি অটোরিকশা চালক।

 

অপহৃত ব্যক্তি হলেন, মো. মহিউদ্দীন (৫২)। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড তেওয়ারীখীল এলাকার মৃত আবুল হোসেন চৌধুরীর ছেলে। তিনি পেশায় ফেরিওয়ালা। তিনি দীর্ঘদিন যাবৎ সাতকানিয়ার রাস্তার মাথা মাদারবাড়ি এলাকার কেফায়েত উল্লাহর বাসাবাড়িতে ভাড়া থাকতেন।তার স্ত্রী একজন কাপড় ব্যবসায়ী।

 

অপহরণকারীরা হলো, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাদার বাড়ি এলাকার আমিনুল হকের ছেলে আবির আহমদ শাওন(১৮), মো.ইছমাইলের ছেলে মো.ইকবাল(২২), মো.হোসেনের ছেলে. মো মিনহাজ(১৮)ও ঢেমশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাঙ্গরখীল এলাকার আমীর হোসেনের ছেলে কোরবান আলী(২০), আলতাজ মিয়ার ছেলে মো. মোমিন(১৯), আব্বাস উদ্দীনের ছেলে সিএনজি চালক রাকিব(১৬) ও সোনাকানিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তাঁতী পাড়ার মনজুর আলমের ছেলে ফয়সাল(১৮)। ফয়সাল এসএসসি পরীক্ষার্থী হওয়ায় এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যানের কথায় তাকে ছেড়ে দেন।

 

এ ব্যাপারে অপহরণের শিকার মহিউদ্দীন বলেন,আজ সকাল আনুমানিক ৭ টার দিকে অপহরনকারীরা আমার বাসার সামনে গিয়ে দরজা খুলতে বললে আমি দরজা খুলি।তখন তারা বলে তুমি লোকজন থেকে যে সমস্ত টাকা পাওনা আছে তা আমরা উদ্ধার করে দেব। কিছু বুজে উঠার আগেই তারা আমাকে টেনে হিঁচড়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে হাত বেঁধে ফেলে ও মুখ চেপে ধরে আমাকে অপহরণ করে অজানা একটি পাহাড়ের গহীন জঙ্গলে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পথে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কালামিয়া পাড়ার পশ্চিমে আমার চিৎকারের শব্দ শুনে স্থানীয় মহিলারা এলাকার লোকজনকে খবর দেয়।পরে সকাল আনুমানিক ৯টার দিকে এলাকাবাসী স্লুইস

গেট এর দক্ষিন পশ্চিমের আম বাগান নামক গহীন পাহাড়ের মধ্যে গিয়ে আহত অবস্থায়

তাকে ও অপহরনকারীদের আটক করে স্থানীয় মেম্বার,চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেন।

অপহৃত মহিউদ্দীন আরো বলেন, অপহরণকারীরা আমার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে, না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দীন বলেন,এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ওই এলাকায় গিয়ে বিষয়টি জানার চেষ্টা করি। আমার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফয়সাল নামে এক এসএসসি পরীক্ষার্থীকে আটক অবস্থা থেকে ছাড়িয়ে নিয়ে যায়।

সাতকানিয়া থানার উপ- পরিদর্শক রাজু আহমেদ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহরকারী ও ভিকটিককে থানায় নিয়ে আসি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন,উক্ত ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার মানলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ড....