সোমবার, ৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে প্রাইভেটকারে করে গরু চুরি!

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে দিন-দুপুরে প্রাইভেটকারে করে আবারো গরু চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের মহালংকা গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বড়দারোগাহাট-কমরআলী সড়কের পাশে দুপুর বেলায় একটি গরু বাঁধা ছিলো। এসময় একটি প্রাইভেট এসে মহালংকা গ্রামের আলমগীর ভূঁইয়া দুলালের গরুটি গাড়িতে তুলে দ্রুত চলে যায়। দুলাল ওই এলাকার ফিতর ভূঁইয়া বাড়ির বাসিন্দা।

আলমগীর ভূঁইয়া দুলাল বলেন, মঙ্গলবার দুপুরে রাস্তার পাশে গরু বেঁধে রেখে আমি মাঠে কাজ করছিলাম। এসময় গোলেন্ড রংয়ের একটি পাইভেটকার এসে আমার গরুটি তুলে নিয়ে যাই। আমি গাড়ির পেছন পেছন গিয়েও আর রক্ষা করতে পারিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে কারটি উত্তর দিকে চলে গেছে।

স্থানীয় হাইতকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মো. জামশেদ আলম গরু চুরির সত্যতা স্বীকার করে বলেন, আজ দুপুরে আমার ওয়ার্ডের আলমগীর ভূঁইয়ার একটি গরু প্রাইভেটকারে তুরে নিয়ে গেছে। সংঘবদ্ধ একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক কহিনুর হোসেন বলেন, প্রাইভেটকারে করে গরু চুরির বিষয়ে আমি অবগত নই। কেউ অভিযোগও করেনি। তারপরও খোঁজ খবর নিয়ে দেখছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...