সোমবার, ৩ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ছিনতাইয়ের শিকার ৮ ছাত্র, ছিনতাইকারী আটক

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় ঘুরতে এসে ছিনতাইকারীর খপ্পরে পড়েন আট মাদরাসা ছাত্র।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে খৈয়াছড়া ঝরনা এলাকায় এই ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আনোয়ার হোসেন (২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ছিনতাকারীদের ধরতে গেলে জাকির হোসেন নামে স্থানীয় একজন চুরিকাঘাতে আহত হন। তার হাতে ৫টি সেলাই করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে ফেনীর সিলোনিয়া মাদরাসার আট শিক্ষার্থী খৈয়াছড়া ঝরনায় ঘুরতে যান। ঝরনার ৭টি ধাপের মধ্যে ৫ম ধাপ অতিক্রম করে তারা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলো। এসময় কয়েকজন যুবক তাদের আর উপরে যাবে কিনা জিজ্ঞেস করে। তখন সাথে সাথে ওই তিন যুবক চুরি বের করে তাদের ৩ জন মাদরাসা ছাত্র ইয়াছিন (১৭), রিয়ানুল ইসলাম (১৮), মো. রমজান আলী (১৭) এর সাথে থাকা মোবাইল ছিনিয়ে নেয়। এরপর তারা সবাই নিচে গিয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি অবহিত করলে স্থানীয়রা এক ছিনতাইকারীকে আটক করে গনধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঘুরতে আসা মাদরাসা জিয়ারুল ইসলাম মাহফুজ বলেন, আমরা ৮জন সহপাঠি ফেনী থেকে সোমবার দুপুরে খৈয়াছড়া ঝরনায় বেড়াতে যাই। ঝরনার ৫টি অতিক্রম করে সবাই ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলাম। এসময় হটাৎ তিন যুবক এসে চুরি বের করে ভয় দেখিয়ে আমাদের তিনজনের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। গহিন পাহাড় হওয়ায় আমরা ভয়ে নিচে চলে আসি। এরপর টিকেট কাউন্টারে ছিনতাইয়ের বিষয়টি জানালে স্থানীয় লোকজন গিয়ে আনোয়ার নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ছিনতাই হওয়া আমাদের ৩টি সহ ছিনতাকারী থেকে ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

এই বিষয়ে মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. শাহিন শাহ বলেন, খৈয়াছড়া ঝরনায় পর্যটকদের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ে জড়িত আনোয়ার হোসেন নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ছিনতাই হওয়া মোবাইল সেটগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...