শনিবার, ৯ মে ২০২৬

চকরিয়ায় লাথি মেরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় স্বামীর লাথির আঘাতে স্ত্রী পারভীন আক্তার (২১) ‘র মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ সোহেল (২৭)কে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঘটেছে উপজেলার খুটাখালীতে এ ঘটনা ঘটে।ঘটনার ১৪ ঘন্টা পর শনিবার ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে চিকিৎসা চলাকালে মারা যায় পারভীন আক্তার।

নিহত পারভীন আক্তার চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মেধাকচ্ছপিয়ার মোখলেছুর রহমানের মেয়ে। আটক স্বামী মোহাম্মদ সোহেল কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মফিজ আহমদের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, রামুর সোহেলের সাথে চকরিয়ার পারভীনের বিয়ে এক বছর পূর্বে। তারা প্রথমে পারভীনের বাবার বাড়িতে থাকতো। চারমাস পূর্বে খুটাখালী বাজার সংলগ্ন শুক্কুর ড্রাইভারের কাছ থেকে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। সোহেল বাজারে ঝালমুড়ি বিক্রি করতো। তাদের এখনও কোন সন্তান হয়নি।

আরও জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী সোহেল স্ত্রীর পারভীনের তলপেটে লাথি মারে। ওইসময় স্ত্রীর রক্তক্ষরণ শুরু হলে স্বামী ঘর থেকে বের হয়ে যায়। পারভীনের চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে আসে। তারা পারভীনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। ঘটনার ১৪ ঘন্টা পর শনিবার দুপুর ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পারভীন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পারভীন মারা যাওয়ার খবর শুনেই স্থানীয় লোকজন হত্যার অভিযোগে স্বামী সোহেলকে পাকড়াও করে আমাদের কাছে সোপর্দ করেছে।

তিনি আরও বলেন, নিহত পারভীনের মরদেহ হাসপাতাল থেকে পুলিশ জিম্মায় নিয়ে ময়নাতদন্ত করা হবে। আটক সোহেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...