বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কক্সবাজার কারাগারে এসএসসি পরীক্ষা দিল মাদক মামলার আসামি

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজার জেলা কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন নয়ন শর্মা (১৬) নামের মাদক মামলার এক আসামি।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পরীক্ষা দেন তিনি।

জানা যায়, টেকনাফ পাইলট স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল নয়নের। কিন্তু মাদক পাচারের দায়ে চট্টগ্রামের সাতকানিয়া থেকে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন চট্টগ্রাম কারাগারে বন্দি ছিলেন। বুধবার পরীক্ষা দেওয়ার জন্য তাকে কক্সবাজার কারাগারে নিয়ে আসা হয়।

কক্সবাজার জেল সুপার কামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় এসএসসি পরীক্ষা দিতে আবেদন করেন নয়ন। জেলা প্রশাসন তার আবেদন গ্রহণ করে কারাগারের ভেতরে পরীক্ষা দেওয়ার জন্য একটি রুম প্রস্তুত করে।

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে নয়ন পরীক্ষায় অংশ নেয় এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে। এর আগে, পুলিশ পাহারায় তার জন্য প্রশ্নপত্র ও খাতা নিয়ে আসেন একজন শিক্ষক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...