মহেশখালী উপজেলার কালারমারছড়ার ডাকাত নেয়ামতুল্লাহ ওরফে মধু ডাকাতকে অবশেষ চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ। নগরীর চাঁদগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় মহেশখালী থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে মহেশখালী থানার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন।
মহেশখালী থানার অফিসার ইন-চার্জ(ওসি) প্রণব চৌধুরী জানিয়েছে- গতকাল (১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) চট্টগ্রাম শহরের চাঁদগাঁও এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদগাঁও এলাকাসহ বিভিন্ন এলাকার চিহ্নিত ডাকাত মো. নেয়ামতুল্লাহ প্রকাশ মধু (৪৮)কে গ্রেফতার করে মহেশখালী থানা পুলিশ। ডাকাত মধু মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা-চালিয়াতলী এলাকার জনৈক আব্দুল গনির পুত্র।
ওসি জানান- মধু একজন পেশাদার ডাকাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ৪টি অস্ত্র আইনে এবং ২ টি ডাকাতি মামলাসহ মোট ৬টি মামলা আদালতে বিচারাধীন। একই সাথে তার বিরুদ্ধে মহেশখালী থানায় ৪টি গ্রেফতারি পরোয়ানা মুলতবি আছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত মো. নেয়ামতুল্লাহ প্রকাশ মধু জানিয়েছে- ইতোপূর্বে বিভিন্ন এলাকায় ৩০টির অধিক ডাকাতির ঘটনার সাথে সে জড়িত।
অতিসম্প্রতি মহেশখালীর শাপলাপুর দুইটি বাড়ি ডাকাতির ঘটনার সাথে তার সম্পৃক্ততা আছে মর্মে পুলিশের কাছে তথ্য রয়েছে। তাকে ওই ডাকাতির ঘটনার মামলায় গ্রেফতার দেখানো হবে এবং আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আরও বিশদ তথ্য বেরিয়ে আসতে পারে বলে পুলিশ মনে করছেন।
