বুধবার, ১৯ আগস্ট ২০২৬

নির্বাচন কমিশন কারো কথায় বাতিল হবেনা: তোফায়েল আহমেদ

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকারের অধিনে সংবিধান অনুয়ায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষীক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

এর আগে কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শাহবুদ্দিন মিয়া সম্মেলনের উদ্বোধন করেন।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপির নির্বাচন কমিশন পছন্দ হয়না। বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে প্রধান নির্বাচন কমিশনার বানালেও মনে হয় তারা খুশি হবেনা। তাদেরকে ক্ষমতায় এনে বসিয়ে দিতে হবে।

এখন থেকেই আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, প্রত্যেক ঘরে-ঘরে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলতে হবে। যেখানে অন্যায় ও অবিচার হবে সেখানে প্রতিরোধ করতে হবে।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে পরিমাণ উন্নয়ন করেছে তা সারা বিশ্বে প্রশংসিত। আমরা আজ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি।

বাংলাদেশ হয়েছে ডিজিটাল বাংলাদেশ। মানুষের জীবন অনেক উন্নত হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. শাহে আলমের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে.এম আজম খসরু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

পরে দ্বিতীয় অধিবেশেনে সকলের সম্মতিক্রমে হারুন হাওলাদারকে সভাপতি ও মো. ফারুককে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য জেলা শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট...

আরও পড়ুন

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে গ্রান্ড শিকদার হোটেল ব্যবসা করে আসছে। প্রতিদিন এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং স্কুল-কলেজ ও কোচিং...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...