কক্সবাজারের মহেশখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মুজিবুল হক (৭৫) ছনখোলা এলাকার মৃত মৌলানা শফিকুর রহমানের ছেলে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
