শনিবার, ২ মে ২০২৬

দুদকের মামলায় পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই অভিযোগ গঠন করেন।

একইসঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। এর ফলে পি কে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের হওয়া প্রায় তিন ডজন মামলার মধ্যে এই প্রথম কোনো মামলার অনুষ্ঠানিক বিচার শুরু হলো। এর আগে গত ২৯ আগস্ট দুদকের আইনজীবী ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন। পরে আসামিদের পক্ষে শুনানি করেন তাদের আইনজীবী।

কানাডায় ৮০ কোটি টাকা পাচার এবং ৪২৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করে দুদক। মামলার আসামিদের মধ্যে পি কে হালদার আছেন ভারতের কারাগারে। সেসহ দশজনকে পলাতক দেখিয়ে এ মামলার কার্যক্রম চলছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শিখরে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু...

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

আরও পড়ুন

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

চট্টগ্রামে কোস্টগার্ডের অভিযানে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে...