রবিবার, ২৮ জুন ২০২৬

মিরসরাইয়ে চাকা ব্লাস্ট হয়ে শ্রমিক নিহত

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে গাড়ির চাকা ব্লাস্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ খানসাব (২৮)।

সোমবার (৫সেপ্টেম্বর) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় অবস্থিত ইস্পাত নির্মাণকারী শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খানসাব উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরালী গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, খানসাব ফারদিন গ্রুপে দৈনিক শ্রমিক হিসেবে মাটি কাটার কাজ করতো। বিএসআরএমে ওই গ্রুপের কাজ করছিলো। কাজ শেষে খানসাব বাড়ি যাওয়ার পথে একটি হুইল লোডারে উঠে (মাটি কাটার কাজে ব্যবহত একটি গাড়ি)। হুইল লোডারের চালক চাকার হাওয়া কমে যাওয়ায় ষ্টেশনে চাকায় হাওয়া দিচ্ছিলেন। এসময় ওই স্থানে দাঁড়িয়ে ছিলেন খানসাব। হাওয়া অতিরিক্ত হওয়ায় হঠাৎ চাকা ব্লাস্ট হয়ে খানসাব মারাত্মক আহত হয়। চাকার ভেতর থেকে লোহার একটি ধারালো অংশ খান সাব এর মাথায় আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে নিহত খানসাবকে জানাযা শেষে দাফন করা হয়েছে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়ের হোসেন বলেন,দুর্ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পরিবার থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...