বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরী (১৪) কে ধর্ষণের অভিযোগে শহীদুল্লাহ প্রকাশ লেদু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।

আজ রোববার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে ওই বৃদ্ধকে উপজেলার খৈয়াছাড়া ইউনিয়নের নিজতালুক গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গত শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই কিশোরীর বোন বাদি হয়ে মিরসরাই থানায় ধর্ষণের অভিযোগে একটি লিখিত অভিযোগ দিলে ওই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত লেদু মিয়াকে উপজেলার খৈয়াছাড়া ইউনিয়নের নিজতালুক গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন পুলিশ। ভুক্তভোগী ওই কিশোরী বাড়ি গাইবান্ধা জেলায়। তারা কয়েক বছর যাবত খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামের একটি ভাড়া বাসায় থাকেন।

জানা গেছে, স্থানীয় শহীদুল্লাহ প্রকাশ লেদু মিয়া নামে এক ব্যক্তি বিভিন্ন সময় নানা অজুহাতে নিয়মিত ভুক্তভোগীর বড়িতে আসা যাওয়া করতো।

গত ১৩ জুলাই বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে জোরপূর্বক লেদু মিয়া তাদের ঘরে ঢুকে তার বোনকে ধর্ষণ করে। এই ঘটনা কাউকে না জানাতে ভয় দেখায়। তার বোনও ভয়ে বিষয়টি পরিবারের কাউকে না জানিয়ে গোপন রাখে।

গত ২০ আগস্ট তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়। ডাক্তারি পরীক্ষায় সে সন্তান সম্ভবা হওয়ার বিষয়টি ধরা পড়ে।

এক পর্যায়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানতে পেরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ লোকজনকে জানালে তারা থানা পুলিশকে জানানোর পরামর্শ দেন।

শনিবার থানায় এসে অভিযোগ করলে মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. আল আমিন রোববার ভোররাতে শহীদুল্লাহ প্রকাশ লেদু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্ত শহীদুল্লাহ প্রকাশ লেদু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।

রোববার (৪ সেপ্টেম্বর) তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...