মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

মেয়র আতিকুল ইসলামের কার্যালয়ে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

ঢাকার গুলশান-২ নম্বরে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নগর ভবনের অষ্টম তলার একটি কক্ষের ডেকোরেশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই ফ্লোরেই মেয়রের দপ্তর।

বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর  সকাল ৭ টায় নগর ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯ টায় আগুন নিয়ন্ত্রণ আনে বলে জানান নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান।

নগর ভবনে অগ্নিকাণ্ডের বিষয়ে মেয়রের সহকারী একান্ত সচিব মোঃ ফরিদ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা অফিসে এসেছি। মেয়র মহোদয় যে ফ্লোরে বসেন সেখানেই আগুন লেগেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছি।

এ বিষয়ে উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, অষ্টম তলায় লিফটের পাশে ইলেক্ট্রিক কন্ট্রোল রুমে ‘শর্ট সার্কিট’ থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিলিংয়ে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোয়াচ্ছন্ন হয়ে আছে। তবে অষ্টম তলায় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোঁয়া বাইরে বের করার কাজ চলছে। ফায়ার সার্ভিসের টিম আগুনের উৎস খুঁজে বের করতে চেষ্টা করে যাচ্ছেন। এখনো পর্যন্ত বিশেষ কোনো ক্ষতি হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের...

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে...

আরও পড়ুন

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...

পেকুয়ায় গভীর রাতে উপকূলীয় বেড়িবাঁধ কাটার চেষ্টা, স্কেভেটরসহ ১৫টি পাইপ জব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকায় গভীর রাতে সরকারি উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ কেটে পানি চলাচলের জন্য পাইপ (স্থানীয়ভাবে ‘নাসি’) বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।...