মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বাঁশখালীতে অস্ত্র কারখানার সন্ধান, অস্ত্রসহ মূল কারিগর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালীতে দুর্গম পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। সেখানে অভিযান চালিয়ে ১০টি বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বিষয়টি নিশ্চিত বলেন, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও ১০টি অস্ত্রসহ মূল কারিগরকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, বাঁশখালী উপজেলার নতুনপাড়া এলাকার জনৈক আব্দুর রহমানের টিনের দোচালা ঘরের ভেতর মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র তৈরী ও ক্রয় বিক্রয় করছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার র‍্যাব-৭ এর একটি দল অভিযান পরিচালনা করে জাকেরুল্লাহকে (৫০) আটক করে। তার দেয়া তথ্য অনুসারে ঘরটিতে থাকা সাদা প্লাস্টিকের বস্তা থেকে দেশেই তৈরি আটটি ওয়ান শুটারগান, দুটি টু-টু পিস্তল ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়ে বুধবার দুপুরে র‍্যাব-৭ এর চাঁন্দগাও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এম এ ইউসুফ বলেন, দেশীয় উপকরণ দিয়ে তৈরি এসব অস্ত্রের সঙ্গে তিনটি চক্র জড়িত। এক চক্র অস্ত্র বানায়, অপর চক্র বিক্রি করে (দালাল চক্র) এবং অন্যটি ক্রেতা।তিনি বলেন, আটক জাকেরের দেয়া তথ্যমতে এসব অস্ত্রের ক্রেতা তিন শ্রেণীর। তারা হল মাদক ব্যবসায়ী, সাগরের জলদস্যু ও মহাসড়কে পরিবহণ ডাকাত চক্র। স্থানীয় উপকরণ দিয়ে তৈরি এসব অস্ত্র বানাতে প্রকারভেদে খরচ পড়ে দেড় থেকে দুই হাজার টাকা। দালালদের চাহিদা মতো তৈরি এসব অস্ত্র বিক্রি করা হয় পাঁচ থেকে ১০ হাজার টাকায়। আর দালালারা একএকটি অস্ত্র ব্যবসায়ীদের কাছে বিক্রি করে ১৫ থেকে ২০ হাজার টাকায়।

র‍্যাবের এই প্রধান জানান, দুর্গম পাহাড়ে তৈরি এসব অস্ত্র বিগত নির্বাচনে ব্যবহার হয়েছে কি-না বা আগামী নির্বাচনে ব্যবহার হবে কি-না এসব বিষয়ে অনুসন্ধান চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...