সোমবার, ১১ মে ২০২৬

কক্সবাজারে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা, বাদিকে ৫ বছর কারাদণ্ড

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানহানি করায় রোজিনা আক্তার নামক নারীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। 

সোমবার (২৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ নারী-৫৪২/১৮ শুনানি শেষে বিচারক মো. মশিউর রহমান খান এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রোজিনা আক্তার মহেশখালীর শাপলাপুরের দিনেশপুর এলাকার হোছন আলীর মেয়ে। বাদী মো. আলী একই এলাকার ইসলাম মিয়ার ছেলে।

রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান (রেজা)।

তিনি জানান, রোজিনা আক্তার একজন নামক মহিলা তার হীন স্বার্থ চরিতার্থ করার কুমানসে মো. আলীর বিরুদ্ধে ২০০৯ সালে মহেশখালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। এরপর মামলা থেকে মো. আলীকে অব্যাহতি প্রদান করেন বিচারক।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিনিয়র বেঞ্চ সহকারী মোহাম্মদ শামীম জানান, ধর্ষণের মতো কোন ঘটনা না ঘটা সত্বেও মিথ্যা মামলা দিয়ে মো. আলীকে হয়রানি করেছেন রোজিনা আক্তার। এই অভিযোগে ২০১০ সালে মামলা করেন মো. আলী।

সাজানো কাল্পনিক মামলার দায়ের করে মানহানিসহ ১ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ আনেন তিনি।

অভিযোগ প্রমানিত হওয়ায় প্রতারক নারী রোজিনা আক্তারের ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

মোহাম্মদ শামীম জানান, মামলার সাক্ষী ও তথ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ বিচারক রায় দেন। রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও...

আরও পড়ুন

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০...