বুধবার, ৫ আগস্ট ২০২৬

বান্দরবানে ওএমএস এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান

বান্দরবানে পৌরসভা ৭নং ওয়ার্ডের খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) এক ডিলারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠেছে। অভিযুক্ত ডিলারের নাম আব্দুল জলিল। তিনি দীর্ঘদিন ধরে মজুদ রাখা চাউল অবৈধভাবে বস্তায় বস্তায় বাইরে পাচার করছে বলে এলাকাবাসীদের অভিযোগ। ইতিমধ্যে চাউল পাচার করার ওই দৃশ্য সিসিটিভিতে ধরা পড়েছে । 

জানা গেছে, সরকারি হিসাব অনুযায়ী দেশে এ মুহূর্তে চালের যথেষ্ট মজুদ রয়েছে। তবু ভরা মৌসুমেও কমছে না চালের দাম। উল্টো মিলগেট, পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বেড়েই চলেছে।

আগামী ২০২২-২৩ অর্থবছরে খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) কার্যক্রম প্রায় ১৩ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয় । সরকারের নেয়া জনবান্ধন এই কার্যক্রমের আলোকে পার্বত্য বান্দরবান জেলা ও উপজেলা, পৌরসভার ওয়ার্ড পর্যায়ে ওএমএস ডিলারদের মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে জন প্রতি সর্বোচ্চ ৫ কেজি ৩০ টাকা করে চাল ও ১৮ টাকা করে আটা বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কিন্তু কোন কোন ক্ষেত্রে ওএমএস ডিলারদের বিরুদ্ধে জনসাধারনের জন্য বরাদ্ধকৃত ন্যায্য মূল্যের চাল ও আটা সরবরাহ না করে, নিয়ম বহির্ভূত ভাবে বাইরে বস্তায় বস্তায় চাউল ও আটা বিক্রির অভিযোগ পাওয়া গেছে বান্দরবান পৌরসভা আর্মি পাড়া ডিলার আব্দুল জলিলের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে দেখা যায়, জেলা সদরের পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ওএমএস ডিলার আব্দুল জলিল, তার নামে বরাদ্দ পাওয়া প্রতিদিন ১টন চাউলের বেশির ভাগই সরবরাহ করা হচ্ছেনা সেবা গ্রহীতাদের।

ওই এলাকার স্থানীয় বাসিন্দা জাফর আলম, ইব্রাহিম ও নূর আলম অভিযোগ করে বলেন, সকাল ১০ টার মধ্যেই চাউল ও আটা বিক্রি বন্ধ করে দেন এই ডিলার। দোকানে লোকজন কমে গেলে বেলা ১১ টার পর রিক্সা ভ্যান গাড়িতে করে সেই চালের বস্তা পাল্টিয়ে ৭-৮ বস্তা করে পাচার করেন অন্য ওয়ার্ডের দোকানিদের কাছে। তার এই কাজে সহযোগিতার সাথে জড়িত মোঃ সেলিম, সেলিমের সাহায্যেই ডিলার আব্দুল জলিল এতদিন ধরে এসব কাজ পরিচালনা করে আসছে।

তিনি নিয়ম-নীতির কোন তোয়াক্কা না করে অবৈধ পন্থায় বস্তায় বস্তায় চাউল বিক্রয় করার কারনে ওএমএস এর চাল কিনতে আসা অনেকেই ৫ কেজি করে চাল না পেয়েই খালি হাতে ফেরত যাচ্ছে বলে তাদের অভিযোগ।

এ ব্যাপারে জানতে চাইলে ডিলার (স্বত্বাধিকারী) অব্দুল জলিল অভিযোগটি অস্বীকার করেন। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা- বানোয়াট। প্রতিপক্ষ দলের সাজানো।

চাউল পাচারের দৃশ্য সিসিটিভি ফুটেজের উম্মোচন ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সেটি অন্য দোকানের ফুটেজ বলে কথাগুলি এড়িয়ে যান।

এ বিষয়ে ৭নং ওয়ার্ড এর কাউন্সিলর হারুন সরদার বলেন, এলাকাবাসীর পক্ষে ঐ ডিলারের বিষয়ে অনেক অভিযোগও আছে বলে তিনি জানান।

ডিলারের কারনে ওএমএস এর চাউল পাওয়া থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে এমন প্রশ্নের মন্তব্যে জেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) কানিজ জাহান বিন্দু জানান, ইতিমধ্যে এ বিষয়ে আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তাগণ তদন্তের কাজ শুরু করেছে। ঐ ডিলারের বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ হাতে পাননি। লিখিত অভিযোগ প্রেক্ষিতে জেলা প্রশাসনের সমন্বয়ে এ ব্যাপারে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

তবে সংশ্লিষ্ট অনেকেই মনে করেন ওএমএস এর ন্যায্য মূল্যে চাউল বিতরণ এর কর্মসূচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের মাঠ পর্যায়ে মনিটরিং আরো বাড়ানো প্রয়োজন তাহলেই ওএমএস চাউল পাচার কালোবাজারি নিয়ন্ত্রণে আসবে বলে মত দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...