মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার দাবিতে চট্টগ্রামে যুবলীগের মিছিল

নিউজ ডেস্ক

১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় জিয়ার মরণোত্তর বিচার এবং ২১শে আগস্টের মাস্টারমাইন্ড তারেক জিয়াকে দেশে এনে দন্ড কার্যকরের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের নেতা কর্মীরা।

শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪ টার দিকে চট্টগ্রাম উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোহাম্মদ আবু তৈয়বের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিল ও সমাবেশে উত্তরের বিভিন্ন উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

কেন্দ্রীয় যুবলীগের মাসব্যাপী কর্মসূচীর আওতায় এই মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন মোহাম্মদ আবু তৈয়ব।

চট্টগ্রাম রেল স্টেশন চত্ত্বর থেকে শুরু হওয়া এই মিছিল নগরীর আলকরণ মোড় হয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের দোস্তবিন্ডিংস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলোত্তর এক সংক্ষিপ্ত সমাবেশে মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ৭৫ এর ঘটনায় বিপথগামী সেনাসদস্য ও রাজনৈতিক নেতাদের সাথে বিদেশী প্রভুদের হয়ে মূল সমন্বয়টা করেছে মেজর জিয়াই।

আর সেই হত্যার পুরো বেনিফিশিয়ারিও জিয়া। একই কায়দায় পিতার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে তারই ছেলে তারেক জিয়া ২১ আগস্টের ঘৃণ্য গ্রেনেড হামলা করেছিলো। এই দুই ঘটনা একই সূত্রে গাঁথা এর উদ্দেশ্যও এক। আর সেটা হলো বঙ্গবন্ধুর আদর্শিক ভাবনাকে ধ্বংস করে দেয়া।

তিনি বলেন, ‘তারা আবারও সেসব ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের এসব ষড়যন্ত্র রুখতে আমরা রাজপথে সক্রিয় থাকবো। তাদের আগের অপকর্মের জন্য তারা বিচারের মুখোমুখি পর্যন্ত হয়নি। তারা দেশের আইন আদালত কিছুই মানেনা। আমরা জিয়ার মরণোত্তর বিচার চাই এবং তারেক জিয়াকে দেশে ফেরত এনে তার দন্ড বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’

এর আগে উত্তর চট্টগ্রামের ৭ উপজেলা থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে রেলওয়ে স্টেশন চত্ত্বরে জড়ো হন যুবলীগের নেতা কর্মীরা। এসব মিছিলে নেতৃত্ব দেন যুবলীগ নেতা আলাউদ্দিন, জামসেদুল আলম শিবলু, শওকত আনাম, মাহমুদুল হল, শাহেদ কাদের, আমিন মুন্না, শায়েস্তা খান, শিমুল গুপ্ত, ফরহাদ হোসাইন, সেলিম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...