সোমবার, ১১ মে ২০২৬

কক্সবাজারে ছুরিকাঘাত করে পর্যটকের ক্যামেরা ছিনতাই, আটক ৪

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা এক পর্যটককে ছুরিকাঘাত করে ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় চার ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। এছাড়াও ক্যামেরাটি উদ্ধার করা হয়েছে। 

আটকরা হলেন- ইফতেখার হোসেন নাবিল, ইয়াসিন, মো. রুবেল ও মো. ইব্রাহিম ওরফে সাগর।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে এসে গত ২৩ আগস্ট ভোরে ঘুরতে বের হন সুমন নামে এক পর্যটক। এ সময় তিনি সুগন্ধা পয়েন্টের হান্ডি রেস্টুরেন্টের সামনে সাতজনের একদল ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ডিএসএলআর ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে যান। ছুরিকাঘাতে আহত ওই পর্যটককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ট্যুরিস্ট পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম আরও জানান, ছিনতাইকালে ছিনতাইকারীরা ঘটনাস্থলে তাদের একটি মুঠোফোন ফেলে যান। সেই মুঠোফোনের সূত্র ধরে ছিনতাইকারী ইফতেখার হোসেন নাবিলকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে আরও তিন ছিনতাইকারীকে আটক করা হয়।

এ ঘটনায় ছিনতাইয়ের শিকার পর্যটকের এক বন্ধু বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন। ঘটনায় জড়িত অন্য তিন ছিনতাইকারীকেও আটকের চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

আরও পড়ুন

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০...