সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রাজস্থলীর ইউএনও পরিচয়ে চাঁদা দাবি

রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙামাটির রাজস্থলী উপজেলার নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের পরিচয়ে চাঁদা দাবি করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ইউএনও পরিচয়ে উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার জয়নুল তালুকদার সহ বিভিন্ন জনের কাছে এ চাঁদা দাবি করা হয়।

শনিবার ২৭ আগস্ট সকালে ০১৯৫৬৪৫৬১৮৬ নম্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের পরিচয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নম্বর সংগ্রহ করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশকে জানানো হলে তিনি কারও সাথে লেনদেন না করার জন্য অনুরোধ করেন। পরবর্তীতে বিষয়টি তিনি রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনকে খতিয়ে দেখার অনুরোধ করেন ইউএনও শান্তনু।

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ বলেন, সম্ভবত দুইদিন আগে আমার নম্বরটি ক্লোন করা হয়। বিষয়টি নিয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছি এবং কোন প্রতারকের কথায় টাকা-পয়সা না দেওয়ার জন্য অনুরোধ করেছি।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,ইউএনও’র সরকারি মুঠোফোনের নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন অফিস ও জনপ্রতিনিধির কাছ থেকে টাকা দাবি করছে। এসব প্রতারক চক্রের খপ্পরে পড়ে টাকার লেনদেনসহ অন্য যে কোন তথ্য আদান-প্রদান না করার জন্য সবাইকে অনুরোধ করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায়...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে।আটক...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায় আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী অঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।আজ রবিবার...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...